হাসপাতালে ভর্তি হলো নায়িকা বুবলি

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৭ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা শবনম বুবলি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির।

তিনি বলেন, বুবলি জ্বর এবং অন্যান্য অসুস্থতা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। এখন তাঁর চিকিৎসা চলছে।

এর আগে বুবলি রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় শুক্রবার সন্ধ্যায় ‘রংবাজ’ ছবির মহরতে অংশ নেন। সেখানে রংবাজ ছবির মূল অভিনেতা শাকিব খান ও পরিচালক শামীম আহমেদ রনিও উপস্থিত ছিলেন।

মহরত শেষে চিত্রনায়িকা বুবলি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে চিত্রনায়ক শাকিব খানও হাসপাতাল থেকে এসে রংবাজের মহরতে অংশ নেন। শাকিব খান বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।

প্রতিক্ষণ/এডি/জন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G