বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৭ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের সুনিল মন্ডল (৫০),  রনজিত মন্ডল (৪৫), সনজিদ মন্ডল (৪২), বেজু মন্ডল, সুনিল মন্ডলের স্ত্রী সঞ্চিতা মন্ডল (৪৫),  সুনিল মন্ডলের পুত্র সুকদেব মন্ডল (২৭),  রনজিত মন্ডলের পুত্র রাজকুমার মন্ডল (২৫), বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মান্নান বিশ্বাসের পুত্র মো: মুন্নু বিশ্বাস (৩৫),  জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের দিপকের পুত্র দিবাশিষ (২৫), বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের অদ্য কুমার দাসের পুত্র অমর কুমার দাস (৫০)। গ্রেফতারকৃত সবাইকে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-এর নির্দেশে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো: জাহিদুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামিদেরকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন এসআই অংকুর ভট্টাচার্য্য, এসআই দিপন কুমার মন্ডল, এসআই মেজবাহ উদ্দিন, এএসআই কিরণ মন্ডল এবং এএসআই হুমায়ন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G