ধর্মীয় সহিংসতায় ভারত বিশ্বের চতুর্থ

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

ধর্মীয় ইস্যু নিয়ে সহিংসতা ও হানাহানিতে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ ভারত। এমনকি, দেশটির অবস্থান পাকিস্তান-আফগানিস্তানের চেয়েও পেছনে।

সাংবিধানিকভাবে ভারতে সব ধর্মের লোকজনের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা থাকলেও বাস্তবের অবস্থা ভিন্ন।

বিশ্বের ১৯৮টি দেশের ওপর পরিচালিত জরিপ নিয়ে ১১ এপ্রিল প্রতিবেদন প্রকাশ করে মার্কিন জরিপ সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’।

সামাজিক বিশৃ্ঙ্খলা ও ধর্মীয় সহিংসতার মাত্রার দিক দিয়ে ১৩০ কোটি মানুষের দেশ ভারতের আগে তালিকায় প্রথমে রয়েছে সিরিয়া। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া ও ইরাক।

জরিপের তথ্য অনুয়ায়ী, পূববর্তী তিন বছরের মধ্যে ২০১৫ সালে শুধু ধর্মকে কেন্দ্র করে ভারতে সহিংসতার ঘটনা বেড়েছে তা নয়, দেশটিতে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারে সরকারি হস্তক্ষেপ ও বিধিনিষেধ আরোপ, ধর্মকে ঘিরে সামাজিক অস্থিরতার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

সেইসঙ্গে বর্ণ-ঘৃণাজনিত অপরাধ, হিংসা, সাম্প্রদায়িক হিংসা ও ধর্মভিত্তিক সন্ত্রাস, ধর্মীয় অনুশাসন মেনে পোশাক না পরায় নারীদের হয়রানি এবং ধর্মান্তরণের ঘটনাও ঘটেছে বিজেপি সরকারের আমলে।

তালিকার প্রথমে অবস্থানকারী সিরিয়ার পয়েন্ট ৯.২। আর ভারতের পয়েন্ট ৮.৭। ধর্মীয় সহিসংতায় খারাপ রাষ্ট্রের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল, দেশটির পয়েন্ট ৮.২। এছাড়া ৭.২ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে পাকিস্তান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G