নরসিংদীতে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৩ অপরাহ্ণ
মমতাজ বেগম (বুড়ি)

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের শীর্ষ মাদক ব্যবসায়ী মিলনের স্ত্রী মমতাজ বেগম (বুড়ি)-কে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

বুধবার সকালে পলাশ থানার এ এস আই সোহেল রানা তাকে গ্রেফতার করেন।

জানা যায়, মাদক ব্যবসায়ী মিলন মারা যাওয়ার পর থেকেই মিলনের স্ত্রী বুড়ির নেতৃত্বে ঘোড়াশাল পৌর এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিয়ার, বিদেশী মদসহ মাদকের রমরমা ব্যবসা চলছে।
ঘোড়াশাল পৌর এলাকায় বুড়ির নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। ঐ সিন্ডিকেটই মাদক ব্যবসায়ী প্রতিনিধিদেরকে নিয়ন্ত্রণ করে থাকে।

আটককৃত মমতাজ বেগম (বুড়ি) ঘোড়াশাল খালিসারটেক এলাকার মৃত মিলন মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক বিরোধী বিশেষ পুলিশের অভিযানে বুড়িকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুডির বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G