লালমনিরহাটে ৪ কেজি গাজাঁসহ আটক ২

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৭ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন:

লালমনিরহাটে চার কেজি গাজাঁসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছেন সদর থানা পুলিশ।

বুধবার রাতে লালমনিরহাট সদর থানার তিস্তা সড়ক সেতুর টোল ঘরের সামনে এস এ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ঐ দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- নাটোরের পটুয়াপাড়া গ্রামের মৃত নিরঞ্জন সীলের পুত্র শ্যামল সীল (৩৮), ও একই জেলার বাঘাতি পাড়া থানার হরিরামপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র হান্নান আলী (৪০)।

গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়ার তিস্তা সড়ক সেতুর টোল ঘরের সামনে সঙ্গীয়ফোর্স সহ যানাবাহন চেকিং ডিউটি করাকালীন সময়ে কুড়িগ্রাম থেকে রংপুরগামী এসএ পরিবহনের (রেজিঃ নং-টাঙ্গাইল-জ-০৪-০১৪০)যাত্রীবাহি একটি বাসে তল্লাসি চালিয়ে ওই দুইজন ব্যক্তিকে ৪কেজি গাজাঁসহ আটক করেন।

জানা যায়, সাব-ইন্সপেক্টর সেলিম রেজা সদর থানার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়ার তিস্তা সড়ক সেতুর টোল ঘরের সামনে যানাবাহন চেকিংয়ের সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী এসএ পরিবহনের (রেজিঃ নং-টাঙ্গাইল-জ-০৪-০১৪০)যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ঐ দুইজনকে চার কেজি গাজাঁসহ আটক করে।

লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গাজাঁসহ আটককৃত দুই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-(২৯)তারিখ-১৯/৪/২০১৭ইং ।বৃহস্পতিবার আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G