দিনাজপুরে ইন্টারফেইস সভা অনুষ্ঠিত

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

মেহেদী হাসান উজ্জ্বল, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চতকরণে ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারী সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

দৈালতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আকতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুজ্জামান মিঞা ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সচিব হানিফুর রহমান, পল্লীশ্রীর প্রকল্প মনিটরিং অফিসার তরিকুল ইসলাম, এভায়লুয়েশন অফিসার, ওয়ার্ল্ড ভিশন এর এসএসিসি রেজাউল করিম রেজা, এনজিও কর্মি মর্জিনা আক্তার এবং মমতাজ বেগম প্রমূখ।

সভায় কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার রাধা রাণী সরকার, রুবেল হাসান, জুয়েল রানা, দিপক রায়, জান্নাতুল ফেরদৌস মুক্তা, রওশন আরা, শাহানাজ পারভীন, কৃষ্ণা রবিদাস, রওশন, ফিরোজ এবং এফজিডি সদস্য নাছরিন, প্রকল্পের সিএসও সদস্য ২ জন এবং এ্যাপেক্স বডি ২ জন, এফজিডি সদস্য ২৪ জনসহ মোট ৮০ জন সদস্য ও ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G