ঢাবির বিভিন্ন বিভাগের তালায় সুপারগ্লু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

duঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ধর্মঘটের ১ম দিন বিভিন্ন বিভাগের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কলা অনুষদ, কার্জন হল সংলগ্ন বিভিন্ন বিভাগের তালা খুলতে গিয়ে এ দৃশ্য দেখতে পান। পরে প্রক্টর অফিসে খবর দিলে প্রক্টরিয়াল টিম গিয়ে সেগুলো ভেঙে দেয়।

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, কয়েকটি বিভাগের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে প্রক্টরিয়াল টিম গিয়ে সেগুলো ভেঙে দিয়েছে। মূলত হরতাল ধর্মঘট পালনকারীরাই এসব করেছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোন নাশকতা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, দলীয় নিয়োগের প্রতিবাদে ও সহাবস্থান নিশ্চিতকরণের দাবিতে ছাত্রদলের ডাকা টানা দুই দিনের ছাত্র ধর্মঘটের প্রথম দিন ছিল আজ।

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G