নওগাঁয় শতাধিক আম গাছ কেটেছে দুবৃত্তরা

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৭ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক মজিবুর রহমানের আম বাগানের প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, রবিবার রাতে ইসলামপুর গ্রামের কৃষক মজিবুর রহমানের মানিকুড়া মৌজায় ১ বিঘা জমির উপর থাকা ১৮ মাস বয়সের প্রায় দেড় শতাধিক আমের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। প্রত্যেকটি গাছে প্রায় ২৫ থেকে ৩০ কেজি পরিমাণ আম ছিল।

গ্রামবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রাতের অন্ধকারে আম গাছগুলো কেটে ফেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G