অডিও অ্যালবাম করবেন না আগুন !

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

oPcasআগামীতে তার কোনও একক বা মিশ্র অ্যালবাম প্রকাশ হবে না বলে জানিয়ে দিয়েছেন কণ্ঠশিল্পী আগুন।

অডিও বাজারের মন্দা অবস্থা আর নিজের অনিহার কারণে অার নতুন অ্যালবাম তৈরি করবেন না বলে জানিয়েছেন তিনি।

আগুন বলেন, ‘গানের প্রতি আগ্রহ কমে গেছে। তারপরও এতদিন বিশেষ অনুরোধে গান গেয়ে এসেছি।

কিন্তু বাজারের যে অবস্থা, তাতে আর সায় পাচ্ছি না। সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর কোনও অডিও অ্যালবামে গান গাইব না। শুধু চলচ্চিত্রের গানে কণ্ঠ দেব।’

২০১০ সালে আগুনের সর্বশেষ একক অ্যালবাম ‘কী যে কান্না পেয়েছিল’ প্রকাশ হয়। আর সর্বশেষ তিনি অভিনয় করেন ‘৭১-এর মা জননী’ ছবিতে।

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G