ভেরিফায়েড হলো খালেদা জিয়ার টুইটার

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড করেছে টুইটার কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যা টুইটার কর্তৃপক্ষ ঐ অ্যাকাউন্টটি ভেরিফাউড করে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, গত বছরের ২৮ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে টুইটার অ্যাকাউন্টটি চালু করেন খালেদা জিয়া। তখন থেকেই এটি নিয়মিত ব্যবহার করছেন তিনি।

খালেদা জিয়ার টুইটারে দেখা যায়, তিনি এখন পর্যন্ত ৯৯টি টুইট করেছেন। ‘বেগম খালেদা জিয়া’ নামের এই অ্যাকাউন্টের ফলোয়ার ২৬ হাজারেরও বেশি।

টুইটার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং নিউজ শেয়ারিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বর্তমানে সারাবিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ এ মাধ্যমটি ব্যবহার করছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G