ইসলামী ব্যাংকের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি আয়োজিত দুই দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যাংকের প্রধান কার্যালয় ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি’র ৭৫ জন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তান-সন্তুতির মধ্য থেকে ১২২ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে ভিন্ন ভিন্ন ১৩টি গ্রুপে মোট ১১৭টি পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুস সাদেক ভূঁইয়া এবং মু. শামসুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোঃ অমিনুর রহমান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G