রাজবাড়ীতে হেরোইনসহ আটক ২

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ।

গত শনিবার গভীর রাতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ২ জন হলেন- বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৃত লুৎফর রহমানের পুত্র মনিরুজ্জামান (৩৫) এবং একই ইউনিয়নের কুদ্দুস খানের পুত্র পলাশ খান (২৩) ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আজিজ, এএসআই সোহেল রানাসহ উপজেলার নারুয়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশী চালিয়ে ১৮ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে এএসআই আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

আটককৃতদের আজ রোববার সকালে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G