রাঙামাটিতে নার্সদের ক্লাশ বর্জন ও কর্মবিরতি

প্রকাশঃ মে ১০, ২০১৭ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় শিক্ষানবীস নার্সরা আজ বুধবার ক্লাশ বর্জন ও কর্মবিরতি পালন করছে।

হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়কের অবহেলায় উক্ত নার্সের মৃত্যু হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা আকতার ক্লাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় মাহমুদা মৃত্যুবরণ করেন।

সকালে মাহমুদার লাশ শেষ বারের দেখার জন্য চট্টগ্রাম থেকে রাঙামাটি আনা হলে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ- ডাক্তারদের অবহেলার কারণে মাহমুদার মৃত্যু হয়েছে।

তবে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোঃ শহীদ তালুকদার।

এদিকে মাহমুদার সহপাঠীরা তাদের প্রতি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়কদের অবহেলা ও বৈষম্যমুলক আচরণ পরিহার এবং তাদের মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় সুবিধাদি প্রদানের দাবি মেনে না নেয়া পর্যন্ত ক্লাশ ও হাসপাতালে ডিউটি বর্জনের ঘোষণা দেন।

রাঙামাটির সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, হাসপাতালে নেওয়ার সাথে সাথে মেডিকেল কলেজের প্রফেসরদের জানাই এবং তারা সাথে সাথে দেখে। তখন ওনারা বুঝতে পারেন রোগীর অবস্থা খারাপ। রোগী স্টোক করেছে। যেহেতু এখানে আইসিওর ব্যবস্থা নাই তাই সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আমার হাতে ডেট সার্টিফিকেট আছে যেখানে উল্লেখ আছে রোগী স্টোক করে মারা গেছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G