মিশরে আওয়ামী লীগের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

ইউ. এইচ. খান, মিশর প্রতিনিধি:

মিশরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে মিশর আওয়ামী লীগ।

গত শুক্রবার মিশরের ঐতিহাসিক বন্দর নগরী আলেক্সান্দ্রিয়ার অক্টোবর সিটিতে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

আটজন বাংলাদেশি প্রবাসী ডাক্তার এ ক্যাম্প পরিচালনা করেন। তারা মিশরের কায়রো মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন।

মিশর আওয়ামী লীগের সভাপতি এ জি এম. সাইদুল হক সুমন অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্যে বলেন, সকলের একান্ত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফসল আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্প মিশর প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যক্ষেত্রে সুফল বয়ে আনবে।

তিনি বলেন, মিশরের সিংহভাগ প্রবাসী বাংলাদেশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাদের জন্য মিশরীয় আরবী ভাষা একটি বড় সমস্যা। এছাড়া আফ্রিকার প্রতিকূল আবহাওয়া ও ভিন্ন খাদ্যাভ্যাসের কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হোন।

সাইদুল হক বলেন, প্রবাসী বাংলাদেশি ডাক্তারগণ মানবতার জন্য কষ্ট করে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে স্বাস্থ্য সেবার জন্য ছুটে এসেছেন। তাদের এই শ্রম ও আগ্রহ স্মরণীয় হয়ে থাকবে। নিয়মিত ফ্রী মেডিকেল ক্যাম্প করার বিষয়ে তাদের দৃঢ় প্রত্যয় সত্যিই মানবতার অনন্য দৃষ্টান্ত।

এ সময় উপস্থিত ছিলেন মিশর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মোবারক খান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুব ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক আব্দুল হক চুন্নু , মিশর ছাত্রলীগের সভাপতি ডা. শাফায়েত উল্লাহসহ মিশর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

এছাড়া উপস্থিত ছিল মিশরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’ এর সভাপতি ইসা আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক অর্থায়ন করবে বাংলাদেশি মালিকানাধীন মিশরের কুইজ গ্রুপ ও আর্ট টেক্সটাইল।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G