ঝালকাঠিতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় ডোবায় পড়ে আবদুল্লাহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামের মো. শাহ আলম হাওলাদারের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, আজ রোববার সকাল ৯টার দিকে ঐ শিশুটি নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর বেলা ১১টার সময় ঘরের পার্শ্বের ডোবায় তার লাশ ভাসতে দেখে স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল প্রেরণ করেন।

নিহত আবদুল্লাহ’র মা রেহেনা বেগম বলেন, জমিজমা নিয়ে এলাকার জামাল মাস্টারসহ কতিপয় লোকজনের সাথে বিরোধ রয়েছে। তারাই তার ছেলেকে পানিতে ফেলে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানার এসআই মো. আ. সালাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু আবদুল্লাহ পানিতে পড়ে মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর আসল রহস্য জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G