রেমিট্যান্স সেবায় ইসলামী ব্যাংকের স্বর্ণপদক লাভ

প্রকাশঃ মে ২১, ২০১৭ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাসী রেমিটেন্স আহরণে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে।

আজ রোববার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৭’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র কাছ থেকে পদক গ্রহণ করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ব্যাংকিং-এর প্রধান মো. শফিকুর রহমান।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মো. রাজী হাসান, বিভিন্ন ব্যাংকের সিইও ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G