খন্দকার দেলোয়ারের স্ত্রীর জানাজা অনুষ্ঠিত

প্রকাশঃ মে ২১, ২০১৭ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

আব্দুর রাকিব:

বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন খন্দকারের (৭৫) প্রথম জানাজা আজ রোববার বাদ জোহর পুরান ঢাকার ঐতিহাসিক আরমানিটোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনরা অংশ নেন।

দ্বিতীয় জানাজার নামাজ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামের খন্দকার দেলোয়ার হোসেনের নিজ বাড়ীর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ শেষে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি প্যারালাইজড হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সাহেরা খন্দকারের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G