বিএনপিকে পাল্টা চ্যালেন্জ হাজী সেলিমের

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট

download (2)স্বতন্ত্র সংসদ সদস্য এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেছেন, ‘বিএনপির নেতারা বলছেন, ১৩ ফেব্রুয়ারি এই সরকারের পতন ঘটবে। যদি সরকারের পতন না ঘটে, তাহলে তারা কি নাকে ফুল পড়বেন।’

মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১২তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন হাজী সেলিম।
তিনি জানান, এর আগে ময়মনসিংহের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি বলেছিলেন, ৩১ জানুয়ারি এই হাসিনা সরকারের পতন ঘটবে। ১ ফেব্রুয়ারি থেকে বেগম জিয়া দেশ চালাবেন। যদি তা ঠিক না হয়, তবে তিনি হাতে চুড়ি পড়বেন। ঠিক সত্যি সত্যি ছাত্রদলের সেই সভাপতি হাতে চুড়ি পরেছেন এবং বলেছেন আমি আমার কথা রেখেছি।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি শাহ মোহাম্মদ শাহাবুল আলম ফেসবুকে লেখেন, ‘৩১ জানুয়ারির মধ্যে হাসিনার পতন হবে। যদি পতন না হয় তবে মেয়েদের মতো হাতে চুড়ি পরব। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে।’ তার দেওয়া আল্টিমেটামে সরকারের পতন না হওয়ায় গত ১ ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক ওয়ালে হাতে চুড়ি পরা ছবি দেন ওই ছাত্রদল নেতা।

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G