সাভারের ‘জঙ্গি আস্তানায়’ দফায় দফায় বিস্ফোরণ

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ণ
ফাইল ছবি

ঢাকার সাভারের মধ্যগ্যান্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে পাঁচবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, বোমা নিষ্ক্রিয়কারী দল ঐ আস্তানায় থাকা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করছে। বাড়িটিতে কী পরিমাণ বিস্ফোরক আছে তা এখনও জানা যায়নি। অভিযান শেষ হলেই জানা যাবে।

আজ শনিবার সকালে ঐ বাড়িতে প্রবেশ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এর আগে ঐ বাড়ির আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী মধ্য গেণ্ডা এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ১০টা থেকে সাভারে নামাগেন্ডা এলাকায় একটি ছয়তলা বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে বলে জানিয়েছেন তারা। শুক্রবার রাতে ঐ বাড়িটি ঘেরাও করার আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই এলাকায় অপর একটি ৫ তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে ঐ বাড়িতে সন্দেহভাজন জঙ্গি কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

শনিবার সকালে বাড়িটির আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দেখা যায়। গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় শত গজ দূরে আটকে দেয় তারা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G