রেইনট্রিতে ধর্ষণ মামলার প্রতিবেদন ১৯ জুন

প্রকাশঃ মে ২৯, ২০১৭ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৫ অপরাহ্ণ
ফাইল ছবি

রাজধানীর বনানীর ‘দি রেইনট্রি হোটেলে’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। এদের মধ্যে রহমত আলী ব্যতীত সকল আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ আসামিই কারাগারে রয়েছেন। আজ তাদের আদালতে হাজির করা হয়।

গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী।

এজাহারভুক্ত আসামিরা হলেন-আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। এদের মধ্যে রহমত আলী ব্যতীত সকল আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ আসামিই কারাগারে রয়েছেন। আজ তাদের আদালতে হাজির করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G