সংসদের ছবি তুলতে গিয়ে কর্মচারী আটক

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৭ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

টাকার বিনিময়ে গোপনে জাতীয় সংসদের ভেতরের ছবি তুলার অপরাধে জেলখানায় যেতে হলো সেখানকার এক কর্মচারীকে। এমনকি ইতোমধ্যে তার চাকরিও চলে গেছে।

জানা গেছে, সংসদের কর্মচারী মোহাম্মদ রাকিব এক স্থাপত্যবিদ্যার ছাত্রীর জন্য গত মাসে (রমজানে) মোবাইলে প্রায় পাঁচশ ছবি তোলেন। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যে অধ্যয়নরত ঐ ছাত্রী এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে সংসদের ছবি তোলার অনুমতি চান। কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে স্পিকার সে অনুমতি দেননি।

কিন্তু সংসদের পরিদর্শন শাখায় কর্মরত রাকিব ঐ ছাত্রীর কাছ থেকে ১২ হাজার টাকার বিনিময়ে গোপনে সংসদের বিভিন্ন স্থাপনার ছবি তোলা শুরু করেন। এসময় সেখানে দায়িত্বরত বিশেষ বাহিনী তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাকে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস সিরাজুল ইসলাম বলেন, ‘রাকিব বর্তমানে কাস্টডিতে আছে। তার মোবাইল পরীক্ষা করে বেশ কয়েকটি ছবি পাওয়া গেছে, যা দণ্ডনীয় অপরাধ।’

উল্লেখ্য, বিখ্যাত স্থপতি লুই আই কানের অপূর্ব সুন্দর জাতীয় সংসদের নকশা যাতে কেউ নকল করতে না পারে সেজন্য সংসদের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G