দীর্ঘ দিন পর একসাথে ইলিয়াস কাঞ্চন-চম্পা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Chompa20150204095453একসময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-চম্পা আবারো নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন।

‘ঘুড়ি’ নামের এ ছবিটি পরিচালনা করবেন জাফর ফিরোজ। শিশুতোষ এ ছবিতে ইলিয়াস কাঞ্চন-চম্পাকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চম্পার সঙ্গে শেষ অভিনয় করেছিলাম শাহীন সুমনের ‘জটিল প্রেম’ ছবিতে।

সেই ছবিতেও আমরা দম্পতি ছিলাম। তবে এবারের ছবির গল্প অন্য রকম।

এখানে একই পরিবারের তিন প্রজন্মকে তুলে ধরা হবে। ছবির গল্পটি আমার দারুণ লেগেছে।’

চম্পা বলেন, ‘এখন খুব বেছে বেছে কাজ করি। গল্প ও সহশিল্পী পছন্ত না হলে কাজ করি না। এ ছবির গল্পটি নিঃসন্দেহে ভালো। এ ছাড়া ছোটদের জন্য ছবিটি নির্মিত হচ্ছে জেনে আমার আগ্রহ আরো বেড়েছে। আমার বিশ্বাস, সপরিবারে দেখার মতো একটি ছবি আমরা দর্শকদের উপহার দিতে পারব।

প্রতিক্ষন/এডি/ইসলাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G