ঈদে ৩ নারীর যুদ্ধ অার অাত্মত্যাগের গল্প জবরদস্ত

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৭ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ অপরাহ্ণ

একদিকে বিয়ে আর অন্য দিকে প্রমোশান ও ট্রান্সফার নিয়ে চট্রগ্রামে যাওয়ার অফার, এই নিয়ে সেলসের এসিস্টেন্ট ম্যানেজার ক্যারিয়ারিস্ট আনিকা পাজেল্ড। পারিবারিক সম্মতিতে আনিকা  জিহানের সাথে বিয়েতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জিহান আনিকার চাকরি মেনে নিলেও ট্রান্সফার মেনে নিতে পারছেনা।

অন্যদিকে অফিস এডমিনের সাহারা  দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। সংসার , নবজাতক এবং কাজ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

ব্রান্ড ম্যানাজমেন্টের সুন্দরি মাহি অফিসের বেশ কিছু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। অফিসের অনেকেই  নারী বিদ্বেষী। এই এই তিন জন নারীর সমপদমর্যাদা সহজ ভাবে নিতে পারেনা।  কিন্তু তারা ভয় পায়না।

তিন জন নারীর ভুমিকায় অভিনয় করেছেন করবী মিজান ,নওশিন নাহরিন মৌ ও শারমিন আঁখি।

সৈয়দ জিয়া উদ্দিন এর রচনা ও পিকলু চৌধুরীর পরিচালনায় কর্পোরেট ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য তিন জন নারীর পরিশ্রম, যুদ্ধ আর আত্নত্যাগ এর গল্প  জবরদস্ত প্রচারিত হবে ঈদ এর দ্বিতীয় দিন দুপুর তিন টায় এস এ টিভির পর্দায়।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G