জঙ্গী-সন্ত্রাসী কর্মকাণ্ডের উৎস একই

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম  

Amir_hosen_sm_689158534জঙ্গি ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উৎস একই। এ অর্থায়নেই অবরোধ-হরতালে মানুষ হত্যা করা হচ্ছে। তবে এ উৎসের সন্ধান মিললেও তা এখনই ডিসক্লোজ করবে না সরকার।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কিত টাস্কফোর্সের সভা শেষে একথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

টাস্কফোর্সের সভা শেষে সভাপতি আমির হোসেন আমু বলেন, জঙ্গিদের অর্থায়নের উৎস কী তা নিয়ে যে তদন্ত চলছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অর্থের জোগান সম্পর্কে আমরা সন্তোষজনক তথ্য পেয়েছি। তদন্ত পর্যায়ে ডিসক্লোজ করা ঠিক হবে না। আমরা আপনাদের জানাবো।  তবে শিল্পমন্ত্রী জঙ্গি অর্থায়নের বিষয় স্পষ্ট করে বলেন, আগের জঙ্গি অর্থায়ন ও বর্তমানে যে মানুষ হত্যা করা হচ্ছে তার উৎস একই। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হতে বলেছি।

প্রতিক্ষণ/এডি/রাতুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G