ফেরারো রশার চকলেটে একগাদা পোকা! (ভিডিওসহ)

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৭ সময়ঃ ৯:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ অপরাহ্ণ

খুবতো আয়েশ করে চকলেট খান। কখনও হয়তো ভাবতেই পারেননি এমন একটি অপ্রীতিকর পরিস্থিতি দেখতে হবে।

র‍্যাচেল ভাইল নামের একজন আমেরিকান তার নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করেন চকলেটপ্রিয়দের অতি পরিচিত ফেরারো রশার চকলেটের কিছু ছবি এবং ভিডিও।

তার শেয়ার করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে তার হাতে ধরে রাখা ফেরারো রশার চকলেটের পুরু স্তর ভেদ করে বের হয়ে আসছে কিলবিলে পোকা, যাকে আমরা বলে থাকি শূককীট!

মূলত ৩১ তারিখ রাতে র‍্যাচেল এবং তার রুমমেট দুইজনে মিলে ফেরারো রশারের একটি বক্স নিয়ে খেতে বসেছিলেন। বক্সের প্রায় অর্ধেক চকলেট খেয়ে ফেলার পর র‍্যাচেলের রুমমেট প্রথমে খেয়াল করেন যে চকলেটের ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে। এরপর র‍্যাচেলকে দেখালে দুইজনে মিলে নিশ্চিত হন যে চকলেটের ভেতরে রয়েছে পোকা!

এরপর যতগুলো নতুন চকলেট খোলা হয়েছে, প্রতিটার ভেতর থেকেই বের হয়ে এসেছে একই ধরণের কিলবিলে পোকা! এরপর র‍্যাচেল তার পোস্টে বলেন, তিনি সবসময়ই এই চকলেট কিনে থাকেন। কিন্তু এই ঘটনার পর তিনি দ্বিতীয়বার আর এই চকলেট কেনার মতো ভুল করবেন না!

ঘটনাটি শুনে অনেকেই ভাবতে পারেন হয়তো চকলেটের মেয়াদউত্তীর্ণ হয়ে গিয়েছিল বলেই এমনটা ঘটেছে। কিন্তু র‍্যাচেল তার পোস্টে একই সাথে লিখে দিয়েছেন এবং ছবি দিয়ে দিয়েছেন যেখানে বলা হচ্ছে, সেই চকলেট বক্সের মেয়াদ রয়েছে ৬ই মার্চ ২০১৮ পর্যন্ত!

https://www.facebook.com/DancerGrl15/videos/10214549638324730/

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G