স্যামসাং গ্যালাক্সি এস৬-এর মূল্য ফাঁস

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ পূর্বাহ্ণ

আগামী ২রা মার্চ থেকে স্পেনের বার্s6সেলোনায় শুরু হতে যাচ্ছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ ২০১৫। এবারের মেলায় বেশ কিছু চমক নিয়ে হাজির হতে যাচ্ছে স্যামসাং। তবে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে গ্যালাক্সি এস৬।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ১লা মার্চকে সামনে রেখে বিভিন্ন সংবাদমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে অনেকেই ধরে নিচ্ছেন সেই দিনই উন্মোচন করা হবে গ্যালাক্সি এস৬।

মজার ব্যাপার হচ্ছে, স্মার্টফোনটির মূল্য ফাঁস করেছে একটি ওয়েবসাইট। সেখানে জানানো হয়েছে, গ্যালাক্সি এস৬ এর ৩২, ৬৪ এবং ১২৮ জিবিড় তিনটি সংস্করণ থাকবে যার মূল্য হবে যথাক্রমে ৭৪৯ ইউরো, ৮৪৯ ইউরো এবং ৯৪৯ ইউরো। অর্থাৎ বেশ চড়াদামেই বিক্রি হবে স্মার্টফোনটি যদি এই তথ্য সত্যি হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G