অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে এ্যাপোলো হাসপাতালকে জরিমানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৮ সময়ঃ ৮:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব-১) ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন। র‍্যাব ১-এর অপারেশন অফিসার সামিরা সুলতানা বিষয়টি জানিয়েছেন।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘কিছুদিন আগে আমরা রাজধানীর নিকুঞ্জ থেকে দোলোয়ার হোসেন (২৯) এবং মঞ্জু (৪৫) নামের দুজনকে বিপুল মেয়াদোত্তীর্ণ, ভেজাল, নিম্ন মানের এবং আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধসহ আটক করেছিলাম। তারা মূলত এ্যাপোলো হাসপাতালে এসব ভেজাল ওষুধ সরবরাহ করত।’

ম্যাজিস্ট্রেট আরো বলেন, আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আজ বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের ফার্মেসি থেকে তিন লাখ টাকার ওষুধ জব্দ করি। পাঁচ লাখ টাকা জরিমানা করি এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে।’

সারোয়ার আলম বলেন, ‘দুজনকে আটক করার পরে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনেক ওষুধ আমরা যাওয়ার আগেই সরিয়ে ফেলেছে। কারণ তাদের ভেতরে তো ভয় ছিল।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G