কথিত বন্দুকযুদ্ধে জামায়াতকর্মী নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

cross fireবিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ জানান, সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়। এর এক পর্যায়ে শহিদুল গুলিবিদ্ধ হন।

পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

পুলিশ নিহতকে সন্ত্রাসী আখ্যা দিলেও শহিদুল জামায়াতে ইসলামের একজন কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G