সংলাপ চায় খেলাফত মজলিশ
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
দেশের সংকট নিরসনে সরকার ‘সংলাপে’র পথে না হেঁটে নির্যাতন করছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিশে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
তারা বলেন, বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেওয়া। এজন্য একটি কার্যকর সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি।
‘কিন্তু সরকার সংলাপের পথে না হেঁটে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাইছে’– বলেন খেলাফত মজলিশের নেতারা।
প্রতিক্ষণ/এডি/রাজন
























