একসাথে রিয়াজ ও মেহজাবিন
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
তিশা, বাঁধন, শশী, নোভা, ঈশানাসহ অনেকের সঙ্গে জুটি হয়ে ছোটপর্দার নাটকে কাজ করেছেন চিত্রনায়ক রিয়াজ। এবার তার নায়িকাদের তালিকায় যুক্ত হলো মেহজাবিনের নাম।
রায়হান খানের লেখা ও হৃদয়ের পরিচালনায় ‘শেষ পৃষ্ঠার গল্প’ নামের নাটকটিতে একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ ও মেহজাবিন।
নাটকটিতে রিয়াজকে অমিত এবং মেহজাবিনকে ইমু চরিত্রে দেখা যাবে। তাদের পরিচয় হয় ইতালিতে।
একসময় তারা দেশে ফেরে। ৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘প্র্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করা হলো। বেশ ভালো লেগেছে কাজটি করে। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘শেষ পৃষ্ঠার গল্প’ ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে।
প্রতিক্ষণ/এডি/মামুন
























