পিরোজপুরে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

নন্দুকযুদ্ধপিরোজপুরের নেসারাবাদে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাচ্চু নামে এক যুবক নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি সে একজন সন্ত্রাসী। সহযোগিদের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এসময় স্বরুপকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন ও কনস্টেবল বাবুল আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে স্বরূপকাঠী শহরের জগৎপট্টি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাচ্চুকে আটক করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে বাচ্চু জানান, তিনি স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মাওলানা দেলোয়ারের কথায় নাশকতার চেষ্টা করছিলেন। তার কথার উপর ভিত্তি করে দুটি ককটেল ও দুই বোতল পেট্রোলসহ দেলোয়ারকে আটক করে পুলিশ।

বাচ্চুর স্বীরারোক্তি অনুযায়ী রাত ২টার দিকে তাকে নিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার অভিযানে যায় পুলিশ। স্বরূপকাঠী পৌর এলাকার ভূমি অফিসের কাছে গেলে বাচ্চুর সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। আহত হন পুলিশের দুই সদস্য। পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G