গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণ, আহত ৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

koktelরাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে শাহবাগ জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থান কর্মসূচিতে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজহারুল ইসলাম (২১), জাদুঘরের সামনে চিড়া-দই বিক্রেতা মো. রেন্টু মিয়া (৩২), গার্মেন্টসকর্মী মো. জীবন (২৫), গাড়িচালক আব্দুল আওয়াল (৩৫) এবং মানবাধিকারকর্মী রবিউল ইসলাম স্বপন (৩০)।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৮ টার দিকে এই ককটেল হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G