তেজগাঁও ও রায়েরবাগে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৯:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus-fire2রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও রায়েরবাগে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে ‍দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টা ২৫ মিনিট ও পৌনে ৮ টার দিকে এ দুই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় স্কাই লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দেওয়া আগুন ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ছাড়া রায়েরবাগে দেওয়া যাত্রীবাহী বাসের আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই দুই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/আমিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G