ঢাবিতে বোমা বিস্ফোরণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে ।
রোববার সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা কলাভবনের ভেতরে একটি হাতবোমা ছুড়ে মারে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
প্রতিক্ষণ /এডি/রাসেল
























