খড়কুটোয় নিলয় ও শশী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bna1398405794‘খড়কুটো’ এটা কোন আবর্জনা নয় আবার কোন গরুর খাবারও না। এটি একটি ধারাবিাহিক নাটকের নাম। নতুন ধারাবাহিক নির্মাণ করছেন নির্মাতা সালাউদ্দিন লাভলু।

কাজী শাহেদুল ইসলামের রচনায় এ নাটকে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করছেন নিলয় ও শশী। তারা প্রথমবার লাভলুর পরিচালনায় কোনো নাটকে জুটি হিসেবে কাজ করছেন।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রফিক। প্রথমবার লাভলু ভাইয়ের সঙ্গে ধারাবাহিকে কাজ করছি। চরিত্র গ্রামের একটি ছেলে।

বড় হবার পরও গ্রামের বাচ্চাদের সঙ্গে ফুটবল নিয়ে খেলাধুলা করে। এদিকে গ্রামের মেয়ে তৈয়বা (শশী) খুব পছন্দ করে। কিন্তু তৈয়বার বাবা রফিককে দেখতে পারেন না। ঘটে নানা ঘটনা।’

পুবাইলে দৃশ্যধারন করা এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, নাদিয়াসহ ‍আরো অনেকে।

প্রতিক্ষণ/এডি/আমির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G