আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexজাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

জুরি বোর্ডের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত করে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে।

প্রাথমিকভাবে মনোনীতদের উল্লেখযোগ্য নামের তালিকা হচ্ছে- শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ (প্রযোজক ফরিদুর রেজা সাগর),

শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া (মৃত্তিকা মায়া),

প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী (দেবদাস), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রেহানা জলি (মৃত্তিকা মায়া)।

শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস (আমি নিঃস্ব হয়ে যাবো) এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক এ কে আজাদ (মৃত্তিকা মায়া)।

তাছাড়া শ্রেষ্ঠ গায়িকা হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন যৌথভাবে পুরস্কার পেতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া বেশ কয়েকটি শাখায় যৌথভাবে পুরস্কার দেয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

image_1422_175941জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন পাঁচ দশকের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কবরী।

জুরি বোর্ড আজীবন সম্মাননার জন্য কবরীর নাম চূড়ান্ত করেছে বলেও জানা গেছে।

উল্লেখ্য ২০০৯ সালে প্রথম আজীবন সম্মাননা পান অভিনেত্রী সুলতানা জামান,

২০১০ সালে বাংলার নবাব খ্যাত আনোয়ার হোসেন, ২০১১ সালে নায়করাজ রাজ্জাক

এবং ২০১২ সালে শক্তিমান অভিনেতা খলিল উল্লাহ খান। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী।

প্রতিক্ষন/এডি/উমর

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G