সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Liflet sachibaloiসচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি কক্ষ থেকে সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে নিরাপত্তা পুলিশ।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে নিরাপত্তা পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৭ম তলার ৬২০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টির লিফলেট  উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দৌলতুন্নেছা, পার্সোনাল অফিসার (পিও) গাজী গোলাম মোস্তফা, অফিস সহকারী জিন্নুল করিম, এমএলএসএস মাহফুজুর রহমান এবং সোহেল রানাকে আটক করে নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে যায়। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নিরাপত্তা পুলিশ।

খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে যায়। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নিরাপত্তা পুলিশ।

প্রতিক্ষণ /এডি/জাভেদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G