সাগর-রুনি হত্যা মামলায় পলাশের জামিন স্থগিত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

সাগর রুনিসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেফতার নিরাপত্তাকর্মী পলাশ রুদ্রপালের জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

গত ২৭ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পলাশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। সাগর-রুনি হত্যা মালায় সন্দেহভাজন হিসেবে ২০১২ সালের অক্টোবরে পলাশকে গ্রেফতার করা হয়। পলাশের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।

প্রতিক্ষণ/এডি/শাহানুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G