বাণিজ্যিক চলচ্চিত্রে তাহসানের অনীহা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১১:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tahasan-1_32994বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের ‘যোগ্যতা’ নেই। এমনকি চলচ্চিত্রে অভিনয়েরই কোনো ‘প্রস্তুতি’ নেই বলে নিজেই মন্তব্য করেছেন অভিনেতা তাহসান।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, রেদওয়ান রনির দ্বিতীয় সিনেমা ‘মরিচীকা’র প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তাহসান।

তাহসান বলেন“বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে গেলে বিশেষ ধরনের অভিনয় জানতে হয়। তা আমি জানি না।

তাছাড়া আমি নাচ আর মারামারি একদমই পারি না। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তো কোনো প্রস্তুতিই নেই আমার। কেন কাজ করবো!”

টিভি নাটককে প্রাধান্য দেওয়া তাহসান নাটকেই স্বচ্ছন্দ বলে জানালেন। “আমি কখনো নিজেকে ফুলটাইম অভিনেতা হিসেবে দেখি না। বছরে বেছে বেছে সাত-আটটি নাটকে কাজ করছি। নাটকেই ভালো আছি আমি।”

নাটকে তাহসানকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়। এ বিষয়ে বললেন, ‘দর্শক চাইছে’ বলেই তিনি রোমান্টিক ধারার চরিত্রে বেশি ‘আগ্রহী’। “আমার কাছে নাটকের যেসব প্রস্তাব আসে তার অধিকাংশ রোমান্টিক গল্পনির্ভর।

এ কারণে অন্য রকম চরিত্রে কাজ করার সুযোগ খুব কম। দর্শকও আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত। তাই আমাকে রোমান্টিক চরিত্রে বেশি দেখা যাচ্ছে।”

২০০৩ সালে আফসানা মিমি পরিচালিত ‘অফবিট’ নাটকের মাধ্যমে অভিষেক হওয়া তাহসান অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘মধুরেণ সমাপয়েত’, ‘আমাদের গল্প’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘মনসুবা জংশন’, ‘নীলপরী নীলাঞ্জনা’ ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘স্পর্শের বাইরে তুমি’, ‘লাভলেইন’ ও ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘আই হেট ইউ’ নাটকের সেটে দেখা মিলেছিলো তাহসানের।

প্রতিক্ষণ/এডি/আমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G