‘দ্য স্পাই’ ও ‘সৈনিক’ রূপে অনন্ত
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘দ্য স্পাই’ এবং ‘সৈনিক’। পাঠক এদুটি কোন বই এর নাম না, যা বই মেলাতে পাওয়া যাবে। তবে পেতে হলে যেতে হবে সিনেমা হলে কারন ‘দ্য স্পাই’ এবং ‘সৈনিক’ হলো সিনেমার নাম।
অভিনেতা-নির্মাতা অনন্ত জলিল নতুন দুটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। দুটিতেই নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
জানা গেছে, মার্চের মাঝামাঝি শুরু হবে ‘দ্য স্পাই’ ছবির চিত্রায়ন। এতে অনন্তর সহশিল্পী তারই সহধর্মিণী বর্ষা। গোয়েন্দাভিত্তিক গল্প নিয়ে তৈরি হবে এটি। অন্যদিকে ‘সৈনিক’ ছবিতে তুলে ধরা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার কাহিনী। দুটি ছবির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘নতুন বছরে নতুন নতুন চমক দিতে চাই দর্শককে। আমার বিশ্বাস, এ দুটি ছবিতে আমাকে নতুন রূপে পাবেন সবাই।’
প্রতিক্ষণ/এডি/আকিদুল
























