রাজধানীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ৬

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

fencidilরাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মো. ইউসুফ সরদার (৬৭), মো. শুকচাঁন আলী (২২), মো. এনামুল হক (৫৩), মো. জয়নাল হাসান (৩৪), মো. রিপন (৩০) ও মো. শরিফুল ইসলাম ওরফে কাজু (৩৬)।

সোমবার দুপুরের দিকে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবির সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদী ইমরান সিদ্দিকের নেতৃত্বে ডেমরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩২০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ফেন্সিডিল খুচরা ও পাইকারী মূল্যে তারা বিক্রি করে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G