মির্জা আব্বাস সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

abbasঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এবং সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশন এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। দুদকের জনসংযোগ কর্মকর্ত প্রণব কুমার ভট্টাচার্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

এছাড়া মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক উপ-পরিচালক (ভূমি) মো. আজহারুল হককে (বর্তমানে সদস্য-ভূমি) কোনো সম্পৃক্ততা না পাওয়া তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দুদক সুত্র জানান, ২০০৬ সালে গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন।

১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

গত বছরের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করে দুদক। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ মামলা তদন্ত করেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G