খালেদার কার্যালয়ে রবার্ট গিবসন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

robartবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের বৈঠক চলছে।

বুধবার বিকাল ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এরআগে বুধবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

এসময় কার্যালয়ের ভেতর থেকে বন্ধ করে রাখা গেট খুলে দেয়া হয়। খালেদা জিয়ার সঙ্গে গিবসনের এই বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ।

প্রসঙ্গত, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা-গিবসনের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বিরোধী জোটের চলমান মাসব্যাপী চলা অবরোধ কর্মসূচির মধ্যে এই প্রথম যুক্তরাজ্যের মত একটি দেশের হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করছেন।

উল্লেখ্য, রবার্ট গিবসনের জন্য দীর্ঘ ৩৯ দিন পর কার্যালয়ের মূল ফটক খোলা হলো। গত ৩ জানুয়ারী গুলশান কার্যালয়ের গেট বন্ধ করা হয়েছিল। এমন কি আরাফাত রহমান কোকোর মৃতদেহও পিছনের গেট দিয়ে প্রবেশ করেছিল।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G