ভালোবাসা দিবসে একসাথে রিয়াজ ও মম
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দীর্ঘদিন পর এবারের ভালোবাসা দিবসে আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন রিয়াজ ও মম। নাম ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’।
এর রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।
মম বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। আর এ নাটকের কাহিনী এক কথায় বলতে গেলে প্রেম ও জটিলতা নিয়ে গল্প।
এর বাইরে রিয়াজ ভাইয়ের সঙ্গে সকাল আহমেদের আরো দুটি কাজ করতে চট্রগ্রাম এসেছি। আশা করছি, দর্শকদের কাজগুলো বেশ পছন্দ হবে।’
উল্লেখ্য প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাহিনী ও চিত্রনাট্যে এবং তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে রিয়াজ ও মম প্রথম একসঙ্গে অভিনয় করেন। এরপর ছোটপর্দায় সকাল আহমেদের ‘দ্বিধা’ নাটকে তাদেরকে একসঙ্গে দেখা যায়।
প্রতিক্ষণ/এডি/রণি
























