খিলগাঁওয়ে ৭টি পেট্রোলবোমা উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

petrolরাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৭ টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খিলগাঁও রেললাইন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ৭ পেট্রলবোমা উদ্ধার করে র‍্যাব-৩ সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর মেজর কামরান কবিরের নের্তৃত্বে একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পেট্রোলবোমাগুলো উদ্ধার করে।

তবে এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পেট্রলবোমা গুলো ওই স্থানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G