লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ৩ জন গুলিবিদ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Laxpurলক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার পুলিশ সদস্য।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি- গুলিবিদ্ধরা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য।

গুলিবিদ্ধ আহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের জাফরের ছেলে মো. শাহেদ (২৪), একই এলাকার আবু তাহেরের ছেলে ইমন হোসেন (২৫) ও আবুল খায়েরের ছেলে মো. সোহেল (২৪)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

জেলা সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউসার জানান, রাতে ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এসময় সন্ত্রাসীদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ /এডি/মাজেদ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G