প্রথম একসাথে প্রতীক ও লুইপা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_1073_149009‘না রে না রে মনটা কী পারে, তোকে ছাড়া লাগে লোন্‌লি ’ গানের কথায় প্রতীক এবার সেরা কণ্ঠের লুইপার সঙ্গে প্লেব্যাক করেছেন।

কনকচাঁপা, নাজনীন মিমি, ন্যান্সি, পড়শী, পূজাসহ বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে চলচ্চিত্রে দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান।

এবারের গানটি সংযোজিত হবে সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে।

সুদীপ কুমার দীপের রচনায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।

চলতি সপ্তাহে মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পরিচালক সায়মন তারিক জানান, আসছে ২৫শে মার্চ কক্সবাজারে ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান প্লেব্যাকে প্রথম দ্বৈতগানে কণ্ঠ দেন ‘টোকাইর হাতে অস্ত্র কেন’ চলচ্চিত্রে শাকিলা জাফরের সঙ্গে।

প্রতিক্ষণ/এডি/আতিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G