খালেদার জন্যে খাবার পাঠালেন সেলিমা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

full_793170056_1423753284বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খাবার পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কিছু মোয়া ও কয়েকটি লাঞ্চবক্সভর্তি একটি ব্যাগ খালেদার কার্যালয়ে পৌঁছে দেন জহুরুল ইসলাম নামে সেলিমার বাসার এক গৃহকর্মী।

অফিস স্টাফ ও দলের বিশ্বস্ত কর্মী মিলিয়ে অর্ধশতাধিক মানুষ কার্যালয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জহুরুল গুলশান কার্যালয়ের সামনে পৌঁছানোর সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা খাবারের ব্যাগ তল্লাশি করে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর তিনি খালেদার কার্যালয়ে খাবার পৌঁছে দেন। অবশ্য বের হওয়ার সময় দুই ব্যাগ কাপড়-চোপড় (ধৌত করার জন্য) নিয়ে আসেন।
এর আগে, বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান খালেদার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ফেরত পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G