খাগড়াছড়িতে গুলিবিদ্ধ কৃষকের মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১১:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৯ পূর্বাহ্ণ

 

 

kakrasoriখাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত কৃষক ললিত কান্তি চাকমা মারা গেছেন।

বুধবার  বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  গুইমারা এলাকায় মারা যান তিনি।

এর আগে, সকালে উপজেলার মাইসছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন লালিত কান্তি। তিনি ওই এলাকার সিংহ মণি চাকমার ছেলে।

অ্যাম্বুলেন্স চালক মো. মুসা তার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ মাইসছড়ি এলাকায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

সকালে কলার ছড়া বিক্রি করতে মাইসছড়ি বাজারে যাওয়ার পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করার পরামর্শ দেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G