পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

downloadবরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্ধুকযুদ্ধে মোজাম্মেল নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল পটুয়াখালী জেলার বড় বিগাই ইউনিয়নের কাঞ্চন হাওলাদারের ছেলে।আটক ডাকাত সদস্যরা হলেন-জহিরুল, আনছার, নাসির, মাসুম, হানিফ এবং বাচ্চু। এদের সকলের বাড়ি আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

বরগুনার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায়  জানান, রাত দেড়টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামের আমজাদ প্যাদার ঘরে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

 এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সর্দার মোজাম্মেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা হয়। ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৭ রাউন্ড বন্ধুকের গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ৬ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় দুই এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

নিহত ডাকাত মোজাম্মেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G